ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ছোট স্ত্রীর ওপর অভিমান করে স্বামী ও বড় স্ত্রী আত্মহত্যা

ads

নাটোরের সিংড়ায় ছোট স্ত্রীর ওপর অভিমান করে স্বামী উজ্জল হোসেন ও বড় স্ত্রী জলি খাতুন গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সিংড়া উপজেলার পুটিমারী গ্রামে।

গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জল হোসেন (২৮) প্রথম স্ত্রী জলি খাতুন থাকা সত্ত্বেও বছর খানেক আগে লিপি নামে আরেকটি মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে দুই সতীন ও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকত।

গতকাল রাতে ছোট স্ত্রী লিপি খাতুনের সঙ্গে উজ্জলের ঝগড়া কলহের এক পর্যায়ে বড় স্ত্রী জলি খাতুন ও উজ্জল আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খায়। বাড়ির লোকজন জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাড়ির কাছেই তাদের মৃত্যু হয়।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

ads
ads
ads

Our Facebook Page